বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে ৯ম জাতীয় নিরাপদ সড়ক দিবস। বুধবার(২২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন,সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফ হোসেন, পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে, যা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই। বক্তারা আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর এখনই জোর দিতে হবে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়। এছাড়া পরবর্তী এক মাসব্যাপী জেলার ৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর