জুলাই শহীদ জসিম উদ্দিনের মেয়ে ও পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলোচিত কলেজছাত্রী লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোর আসামিকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি পর্নোগ্রাফি আইনে দুই আসামিকে আরো তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এই মামলাটি ছিল বহুল আলোচিত।
১৬ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত ন্যায়বিচারের স্বার্থে এই রায় ঘোষণা করেছেন। যেহেতু আসামিরা অপ্রাপ্তবয়স্ক, তাই শিশু আইনের বিধান অনুযায়ী দণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় তিন আসামি- সাকিব মুন্সী (১৭), সিফাত মুন্সী (১৭) ও ইমরান মুন্সীকে (১৭) ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া পর্নোগ্রাফি আইনে সাকিব ও সিফাত মুন্সীকে আরো তিন বছর করে কারাদণ্ড দেন আদালত।
একটির পর একটি সাজা কার্যকর হবে।
রায় ঘিরে আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। রায় শুনতে আদালত চত্বরে ভিড় করেন স্থানীয়রা।
উল্লেখ্য ২০২৫ সালের ১৮ মার্চ বিকেলে দুমকি উপজেলার দক্ষিণ পাংগাশিয়া গ্রামের শহীদ জসিম উদ্দিনের কন্যা ও দুমকি সরকারি জনতা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী লামিয়া দাদার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মায়ের সঙ্গে মোবাইলে কথা বলার সময় পাংগাশিয়ার আলগী গ্রামের মৃত জলিল মুন্সীর বাড়ির সামনে সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় তিন আসামি পিছু নিয়ে তার মুখ ও হাত চেপে ধরে পাশের বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর বিবস্ত্র অবস্থায় ছবি তোলে এবং এ বিষয় মুখ খুললে ইন্টারনেটে সরিয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।