বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বিনম্র শ্রদ্ধা সাংবাদিক নিখিল মামকিন

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সাংবাদিক নিখিল মানখিন (৫৫) মারা গেছেন।শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর মগবাজারের দিলু রোডে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই এলাকার ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিখিল মানখিনের বন্ধু ও সহকর্মী অনয় আরেং জানান, কর্মস্থলে (ভোরের আকাশ) যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন নিখিল। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে নিখিল মানখিন স্বাস্থ্য ও শিক্ষা খাত নিয়ে কাজ করেছেন। দীর্ঘদিন তিনি দৈনিক জনকণ্ঠে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ভোরের আকাশ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

নিখিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি গারো জাতিগোষ্ঠীর প্রতিনিধি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। বিবাহিত জীবনে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ধোবাউড়ার গ্রামের বাড়িতেই তাঁর দাফন সম্পন্ন হবে। পেশাগত জীবনের পাশাপাশি নিখিল মানখিন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর