বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ডক্টর উদ্দিনের মৃত্যুতে বর্তমান মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম শোক প্রকাশ করেন। বাংলা একাডেমীর ভেরিফাইড ফেসবুক পেজে তিনের শোকবার্তা প্রকাশ করেন। তিনি বলেন,
বাংলা একাডেমির সাবেক পরিচালক ও বিশিষ্ট লেখক ড. গোলাম মঈনউদ্দিন আজ যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
ড. গোলাম মঈনউদ্দিন বাংলা একাডেমিতে তাঁর কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বাংলা একাডেমি আয়োজিত 'অমর একুশে গ্রন্থমেলা ১৯৯৫'-এর সদস্য-সচিবের দায়িত্ব পালন করেন।
তিনি গ্রন্থ, গ্রন্থাগার, গ্রন্থনীতি প্রসঙ্গে দীর্ঘকাল লেখালেখি করেছেন৷ 'বই', 'পাঠানুরাগ ও বইয়ের বাজার', 'গ্রন্থনীতি ও বিবিধ প্রসঙ্গ' -সহ ত্রিশটি বইয়ের লেখক ও সম্পাদক গোলাম মঈনউদ্দিনের উল্লেখযোগ্য সম্পাদনাকর্ম
'খান বাহাদুর আহছানউল্লাহ রচনাবলি'।
আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক সমবেদনা।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।