বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট পরিচালনা;১ লাখ টাকা জরিমানা আদায়

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

।।সাবিকুন্নাহার আয়েশা।।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আজ রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর শহীদ নগর,লালবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন এর নেতৃত্বে কর্তৃপক্ষের একটি দল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় হক ফুড প্রোডাক্টস নামীয় বেকারিজাত,মিষ্টি ও পেস্ট্রিজাত খাদ্য উৎপাদন কারখানাকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।শহীদনগর,লালবাগে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে পরিষ্কার- পরিচ্ছন্নতার ঘাটতি পরিলক্ষিত হয় অর্থাৎ মেঝের টাইলস, জানালা, দরজা ও সিড়িতে ময়লা জমা অবস্থায় পাওয়া যায়; কারখানায় কর্মরত খাদ্য কর্মীদের কোন প্রকার স্বাস্থ্য উপকরণ যেমন এপ্রোন ও গ্লোবস ব্যবহার করতে দেখা যায় নি; বিভিন্ন প্রকার রঙ কোন প্রকার লেবেল ছাড়াই ব্যবহার করতে দেখা যায়; রং ও কালারফুল স্প্রিংকেল এর কোন প্রকার ক্রয় ভাউচার প্রদর্শনে ব্যর্থ হয়; এছাড়াও সকল খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ ধারা মোতাবেক ১,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে মো: আসলাম ভূইয়া,নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট কর্মকর্তা এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর