বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয়টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Reporter Name / ৭৭ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাগজ পত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত দুটি বেসরকারি হাসপাতাল ও পাঁচ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬৪ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে। এছাড়া বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে গেলে এসময় ৬ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম এর নেতৃত্বে পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।

এসময় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীর্ণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও সৌদি প্রবাসী হাসপাতালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত।
এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার, মডার্ণ ডাগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিকগণকে অর্থদণ্ডাদেশ দেয় আদালত।
অপর দিকে মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার , আইকন মেডিকেল সেন্টার , সিটি ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ ভ্রাম্যন আদালতের অভিযানটের পেয়ে পালিয়ে গেলে ওই ৬ প্রতিষ্ঠান সিলগালা করে দেয় আদালত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম বলেন, ডায়াগনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর