আমরা দ্রুত হ্যান্ডেল করছি:আমাদের সহযোগিতা করুন-হযরত শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাহী পরিচালকের অডিও বার্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
তিনি বলেন, ‘আমরা একটা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, আমাদের সহযোগিতা করুন।’
শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন,‘আসসালামু আলাইকুম। শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা নিবারণের জন্য আমাদের শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিসের লোক কাজ করছে।বিমানবাহিনী থেকে ফায়ার ইউনিট এসে তারা কাজ করছে। প্যারালালি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসেও কাজ করছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলব, আমরা এখন একটা ইমারজেন্সি হ্যান্ডেল করছি।এই সময় আপনারা ফোন দিয়ে আমাদেরকে একটু মানে অন্যদিকে আমাদেরকে সহযোগিতা করুন। একটা সমস্যা হয়েছে। আমরা সকলে মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আপনারা তথ্য পাবেন। সময় অনুযায়ী তথ্য পাবেন। আমাদেরকে এখন এই ইমার্জেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার জন্য সুযোগ দিন প্লিজ। আসসালামু আলাইকুম।’












