বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

জুলাই যোদ্ধাদের’সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া,গাড়ি ভাঙচুর

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুদ্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি,বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়।

আজ শুক্রবার এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন পুলিশ সদস্যরা। পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর আন্দোলনকারীরা পিছু হটলেও দূর থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এদিকে সংসদের দক্ষিণ গেটের সামনে অবস্থিত তাবু সহ মূল সড়কের কয়েকটি স্থানে আগুন দিয়েছে আন্দোলনকারী।
দুপুর ২টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সংসদ ভবন এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে। সংসদ ভবনের সামনের রাস্তা দিয়ে গাড়ি চলাচলে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর