নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা পৃথক দুটি কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রশংসায় ভাসছেন তারা দুজনই।
আব্দুল হান্নান ১৯৯৮ সালে এসএসসিতে অকৃতকার্য হওয়ার পর দীর্ঘ ২৫ বছর পর পুনরায় পড়াশোনায় ফিরে আসেন এবং ২০২৩ সালে মেয়ের সঙ্গে এসএসসিতে পাস করেন।এবার তারা আবারও একসঙ্গে এইচএসসিতে উত্তীর্ণ হন।
মেয়ে হালিমা জানান,বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি তাকে অনুপ্রাণিত করেছে এবং তারা চান একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে। এই ঘটনাটি সমাজে শিক্ষার প্রতি নতুন অনুপ্রেরণা তৈরি করেছে।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।