বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

১ কোটি টাকা চুরির ঘটনায় ২ জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাজধানীর উত্তরা পশ্চিমে কর্পোরেট অফিস থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় ৫৮ লাখ ৮৪ হাজার টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানা এলাকায় WINDY গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা। গ্রেফতারকৃতরা হলো-মো. রাশেদ নিজাম (৩৭) ও মো. সাইদুর রহমান (৪৩)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার ১০ নং সেক্টরের ১৩ নং রোডের ৯৫ নং বাসায় অবস্থিত WINDY গ্রুপের কর্পোরেট অফিসে গত ০৩ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৫ মিনিট ও ০৪ অক্টোবর সকাল ৭টা ৪৬ মিনিটে প্রতিষ্ঠানটির ফাইন্যান্স বিভাগের ডেপুটি ম্যানেজার মোঃ রাশেদ নিজাম অফিসের ভল্ট রুম খুলে লকার থেকে নগদ এক কোটি টাকা চুরি করে পালিয়ে যায়।

ঘটনার পর প্রতিষ্ঠানটির ডিজিএম (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মোঃ হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর চুরি যাওয়া টাকা উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারে উত্তরা পশ্চিম থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় (১৪ অক্টোবর ২০২৫ খ্রি.) পল্লবী থানাধীন ব্লক-বি, রোড নং-০৯ এর ১৫২ নং বাসা থেকে মূল আসামি মোঃ রাশেদ নিজামকে গ্রেফতার করা হয়। এসময় তার লাগেজ হতে নগদ ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী মোঃ সাইদুর রহমান কে সাভার থানাধীন ব্যাংক কলোনি এলাকার বি/৪২ নং বাসা থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে আরও ২৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জ্ঞাত করেছে ডিএমপির অন্তর্গত উত্তরা পশ্চিম থানা।

সূত্র-ডিএমপি নিউজ


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর