বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কঙ্গো শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটে পুলিশের সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্প্রতি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের অবশিষ্ট কনটিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শাহাদত হোসেন।
তবে এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য চিঠি পাঠানো হয়েছে। এ সংক্রান্ত কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকে।এখানে পুলিশের কিছুই করার নেই।
জানা গেছে, ফেরতের নির্দেশ পাওয়া ১৮০ সদস্যের কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। নভেম্বরের মধ্যে তারা দেশে ফিরে আসবেন। মাত্র দুই মাস আগে তারা সেখানে যোগ দেন। এক পুলিশ কর্মকর্তা জানান, আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে কোনো চিঠি দেওয়া হয়নি।
যু/বা


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর