পিরোজপুর প্রতিনিধি :
জিয়া মঞ্চের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩.০০ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পিরোজপুর জেলা জিয়া মঞ্চের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ আহমেদ কাঞ্চন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাফিকুল ইসলাম মারুফ,জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু,জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এইচ এম নুরুল ইসলাম রিপন,জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রেজাউল করিম রাজু,ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল আজিজ, পিরোজপুর জেলা জিয়া মঞ্চ এর যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম মামুন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান রুবেল।
পরিচালনা করেন জেলা এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ মাহামুদ।
উক্ত অনুষ্ঠানের সংগীত পরিবেশনা করেন পিরোজপুর জেলা জাসাস এর শিল্পী বৃন্দ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জিয়া মঞ্চ পিরোজপুর পৌর শাখা।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।