বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

‎পিরোজপুরে আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১৩ অক্টোবর) সকালে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শহরের সিও অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। শুরু থেকেই এলাকার সাধারণ মানুষ অসহায় ও দরিদ্র মানুষের ভিড়ে ক্যাম্প এলাকা মুখরিত হয়ে ওঠে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান।
‎আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা।
‎প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবে।
‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবসেবার কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ, করোনা সময়ে সহায়তা ও শিক্ষা খাতে অবদান রাখাসহ নানা মানবিক কার্যক্রম আমরা করে থাকি। এই প্রতিষ্ঠানটি আমাদের পারিবারিক অর্থায়নে পরিচালিত হয়। আমার বাবা আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার আজীবন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
‎দিনব্যাপী এই ক্যাম্পে ২ শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর