একটি নিরব বিপ্লব কালের স্বাক্ষী হয়েছে-আবু হেলাল
আজ এক নীরব বিপ্লব ঘটে গেছে।
গুমের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
খালেদ মহিউদ্দিন আসিফ নজরুলকে প্রশ্ন করেছিলেন জামায়াত নেতাদের আইনজীবী তাজুলকে কেনও প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হলো? বিএনপির কাউকে দেওয়া যেতো না? আসিফ নজরুল হেসেবলেছিলেন, মহিউদ্দিন চেষ্টা করেছি,কেউ রাজি হয়নি, আপনি পারলে এনে দেন আমি দায়িত্ব দিচ্ছি। তাছাড়া তাজুল তো জামায়াত করে না।অন্য একটি দল করত,সেই দায়িত্ব ও ছেড়ে দিয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলে বিচার করবে এটা পরের বিষয় তারা এই দায়িত্ব নিতেই সাহস পায়নি। কিন্তু তাজুল সে সাহস করেছে।
এমনকি অব্যাহত চাপ ও হুমকির পরেও তাজুল এই তদন্ত রিপোর্ট উপস্থাপন করেছে।যেখানে রাজনৈতিক দলগুলো ভয়ে কম্পমান।
এই মামলার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে সেনা কর্মকর্তাদের বিচার শুরু হলো। আল্লাহ জানে এই বিচারের রশি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। অবসরের পর অনেকেই আটকে যেতে পারেন বিশেষ করে জাতিসংঘের তদন্ত রিপোর্টও রয়েছে।
আর এক দল তো তার ভয়ে এতদিন রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি, ৭২ এর সংবিধান পরিবর্তন করতে দেয়নি। সেখানে তার হৃদয়ে এভাবে আঘাত হেনে দিবে এটা কল্পনাতীত ছিল।
মজার ব্যাপার আওয়ামী লীগ এখনও স্বপ্ন দেখছে উনি নাকি আপাকে আবার ফিরিয়ে আনবেন। লগি বৈঠা নিয়ে লীগ নামার জন্য প্রস্তুত। লীগ ভাবছে এই মামলার কারণে রাগান্বিত হয়ে উত্তর পাড়া ক্ষমতা কেড়ে নিবে।
পাগলের সুখ মনে মনে আন্ধার রাইতে তারা গোনে। বিদেশি সমর্থন ও জনগণের সমর্থন ছাড়া বড় বড় অস্ত্র দিয়ে অভ্যুত্থান ঘটানো যায় না।ইসরায়েল এখনও ফিলিস্তিন দখল করতে পারেনি।
আগামী নির্বাচনেরও হিসাব নিকেশ বদলে যাবে এই ঘটনায়।সামনের দিনগুলোতে অনেককিছু ঘটবে!

আবু হেলাল [/caption]
লেখক-সামাজিক ব্যক্তিত্ব,রাজনৈতিক বিশ্লেষক
Π|লেখকের একান্ত ব্যক্তিগত মতামত Π|












