বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ফুলকলির পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ফুলকলি নামের এই কিশোরীর পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার।

শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ০৭:৪৫ ঘটিকায় আগারগাঁও এলাকা হতে ফুলকলি(২২) নামক এক নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে আসে বলে ডিএমপি সূত্রে জানা যায়।

তার গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি। তার পরনে ছিল সবুজের মধ্যে খয়েরী প্রিন্ট কামিজ এবং গোলাপী রংয়ের ওড়না। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার পরিচয় ও ঠিকানা বলতে পারেনি।

পরবর্তীতে শেরেবাংলা নগর থানা পুলিশ মেয়েটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত মেয়েটি তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি মেয়েটির পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫
অথবা ০২-৪১০২৪৮৪৮

সূত্র-ডিএমপি


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর