বিয়ে করছেন ইশরাক হোসেন, কনে ব্যারিস্টার
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে হঠাৎ আয়োজন করা এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
ইশরাক হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের হাতে আংটি পরিয়ে দেন।

ইশরাক হোসেন ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। তিনি বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যও।
ইশরাকের মা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান জানিয়েছেন, পারিবারিকভাবেই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই পরিবারই সবার কাছে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।