বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের পাশে হাসিমুখ ফাউন্ডেশন

Reporter Name / ৯৯ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

।।শাহনাজ পারভীন।।

প্রতিনিয়ত নানান রোগে আক্রান্ত রোগীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যেকোনো মাধ্যমে চোখ বুলালেই রোগীদের করুণ অবস্থার কথা জানা যায়।তাছাড়া প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ ছোটখাটো রোগ নিয়ে প্রতিনিয়ত ভুগছে।গ্রামীণ পর্যায়ের মানুষের এই ছোটখাটো রোগ গুলো একসময় বড় রোগে পরিণত হয় অজান্তেই।
এমনই পরিস্থিতিতে দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছে “হাসিমুখ ফাউন্ডেশন”
প্রতি সপ্তাহের মতো আজ হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে কুলবিলা আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। আজ ৯২ জন রোগী চিকিৎসা সেবা নিতে ক্যাম্পে আসেন। চিকিৎসা সেবার সাথে রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়। এখানে আজ ডাক্তার হিসেবে ছিলেন ডাঃ ওসামা মোহাম্মদ জালাল।

উল্লেখ্য প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কুলবিলা আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষুধও দেয়া হচ্ছে।
হাসি মুখ ফাউন্ডেশন এ সপ্তাহ হবে কি
কুলবিলা আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,জুরানপুর ইউনিয়ন, দামুড়হুদা, চুয়াডাঙ্গাতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করবেন।
ক্যাম্পে ডাক্তার দেখানোর সিরিয়ালের জন্য যোগাযোগ করুন: +৮৮০ ১৮৫৬-৯৫১৯৮৮।
এছাড়া হাসিমুখ কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানতে
https://www.facebook.com/share/1EMo9W9rU1/
লিংকে প্রবেশ করে আপনার আশেপাশের যে কোন এলাকা থেকেই চিকিৎসা নিতে পারেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর