বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ঢাকা-সিলেট মহাসড়কে যানজট;উপদেষ্টা ছুটলেন মোটরসাইকেলে

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

।।আজ সারাদিন ডেস্ক।।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে যানজটে আজ বুধবার(৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পরিদর্শনে এসে আটকে যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঢাকা থেকে ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামার পর সরাসরি সড়ক পথে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
এর আগে সকালে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখান থেকে সড়কপথে আশুগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন। ১০টা ২০ মিনিটে তিনি আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হন। পথে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা যানজটে আটকে ছিলেন। এরপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। এরপর বাহাদুরপুর এলাকায় তিনি একটি মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন। আরেকটি মোটরসাইকেলে ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন।আজ বেলা ১টার দিকে সরাইল বিশ্বরোডে পৌঁছান তিনি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, সড়ক ও হাইওয়ে পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, সড়ক ও হাইওয়ে পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এদিকে মঙ্গলবার রাত থেকেই মহাসড়কের কিছু অংশে যান চলাচল ধীরগতি অনুভূত হয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
উপদেষ্টার পরিদর্শনকে কেন্দ্র করে আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল-বিশ্বরোড মোড় এলাকায় সড়ক ও জনপথ বিভাগ গত তিনদিন ধরে খানাখন্দ অস্থায়ীভাবে সংস্কার করছে! তবে ঢাকা-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় পড়ায় নিয়মিত সংস্কার করা সম্ভব হয়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সড়কের খারাপ অবস্থার কারণে যানজট প্রতিনিয়ত হচ্ছে। সড়ক পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এটি স্থায়ীভাবে সমাধান হবে না।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর