।।আজ সারাদিন ডেস্ক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার উপস্থিতি দেখা গেল কূটনৈতিক অঙ্গনেও। ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।এ সময় দলের মহিলা শাখার নেত্রীরাও উপস্থিত ছিলেন।
আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
প্রতিনিধি দলে অধ্যাপক মুজিবুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মিসেস সাইয়েদা রুম্মান, কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ডা. শাহানা পারভিন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ব্যবসা-বাণিজ্যের সার্বিক অগ্রগতি, বিশেষ করে ওষুধ শিল্প, কৃষিখাত, গার্মেন্টস, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন—এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া,বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্যের ভূমিকা কী হতে পারে, সে বিষয়েও উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।