অক্টোবর মাস হলো স্তন ক্যান্সার সচেতনতার মাস
ডাঃনওরীন রহমান
প্রত্যেকটি রোগের ক্ষেত্রে এর সূচনা লগ্নে একটু সচেতন হলে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। চলছে স্তন ক্যান্সার সচেতনতার মাস অক্টোবর।
এ মাসটি হলো স্তন/ব্রেস্ট ক্যান্সার থেকে রক্ষা পেতে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষদেরকে সচেতন করার মাস।সারা বিশ্বব্যাপী এই মাসটি স্তন ক্যান্সার প্রতিরোধের মাস হিসেবে পালিত হয়।এ বিষয়ে সচেতনতা নিয়ে কাজ করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
স্তনে কোনো চাকা বা লাম্প অনুভূত হলেই তা অবশ্যই ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ নয় তাই,যেকোনো টিউমার বা লাম্প দেখার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হওয়ার দরকার নাই।
বরং জানা গুরুত্বপূর্ণ, কোন কোন লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে ডাক্তারকে দেখানো উচিৎ। পাশাপাশি জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনার মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমানোও সম্ভব।
স্তন/ব্রেস্ট ক্যান্সারের লক্ষণসমূহঃ
১.স্তন ও এর চারপাশে চাকা অনুভব হওয়া।
২.হঠাৎ করে স্তনের মাথায় ফুঁসকুড়ি সৃষ্টি হওয়া।
৩.স্তন থেকে দুধের মত সাদা রস বের হওয়া।
৪.বোটার চারপাশে এলার্জি বা চুলকানি হওয়া।
৫.স্তনে ব্যথা অনুভব করা।
৬.স্তনের বর্ণ লাল রং হয়ে যাওয়া।
স্তন/ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে করণীয়ঃ
স্তন/ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে সবার আগে সচেতনতা জরুরী।প্রথমত প্রত্যেকটি নারীকে জেনে নিতে হবে পরিবারে কারো এই রোগ আছে বা ছিলো কি না?এটা জেনে রাখা অবশ্যই জরুরী।এছাড়া
নিয়মিত নিজে নিজের স্তন/ব্রেস্ট স্ক্রীনিং করা।
নিয়মিত এক্সারসাইজ/ব্যায়াম করা।
নির্দিষ্ট একটি বয়সে আসার পরে নিয়মিত ব্রেস্ট/স্তন চেকআপ করা।
প্রয়োজনের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ম্যামোগ্রাম করা












