বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

‎সারা দেশের ন্যায় পিরোজপুরেও বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি পালন করা হয়।
রবিবার (৫ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে উক্ত কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই,আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম ০১/১০/২৫ ইংরেজি তারিখ হতে বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃসাগর শিকদার,সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন , সাংগঠনিক সম্পাদক শামীম হাসান খান , প্রচার সম্পাদক সালমা সুলতানা , কোষাধ্যক্ষ জেসমিন আক্তার , সহ-সভাপতি  বিনয় কৃষ্ণ পাল , মরিয়ম বেগম প্রমুখ।

‎এ সময় তারা বলেন,সারা দেশের ন্যায় পিরোজপুরেও আমরা এই কর্ম বিরতি পালন করছি। আমাদের মোট ছয়টা দাবি।বিগত দিনেও আমাদের বিভিন্ন রকমের আশ্বাস দেয়া হয়েছে কিন্তু তার প্রতিফলন ঘটেনি। এবার প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবিগুলো পূরণ করলেই আমরা আমাদের স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবো।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর