।।আমিনুল ইসলাম।।
পূজার ছুটির পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ সারাদিনই ঢাকামুখী।বিকেলে উত্তরা অভিমুখ মেট্রোরেলের টিকিট কাউন্টারে দেখা যায় উপচে পড়া ভিড়।নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ মতিঝিল থেকে উত্তরা অভিমুখে ছেড়ে যাওয়া রেলের টিকিট নিতে হিমশিম খাচ্ছে।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়,শাহবাগ,কারওয়ানবাজার স্টেশনে ভীর আছে চোখে পরার মতো।
রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড,কাউন্টার,কমলাপুর রেলস্টেশন সহ সব জায়গায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে যাওয়ার জন্য জাহিদুল দম্পতি তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে মেট্রোরেলে যাওয়ার জন্য এক ঘন্টা ধরে লাইনে দ্বাড়িয়ে অবশেষে টিকিট পেয়েছেন বলে জানান।
এছাড়া অনেকে পরিবার পরিজন নিয়ে অনেকেই বের হয়েছেন বিভিন্ন পর্যটন এলাকায় ঘোরার জন্য।
রুহুল আমিন দম্পতির সাথে আসা বাচ্চারা মেট্রোরেল ভ্রমণকে আনন্দের সাথে উপভোগ করছিলেন। বেসরকারি কর্মকর্তা রুহুল আমিন বলেন,তারা দুজনেই চাকুরীজীবী হওয়ার কারণে বাচ্চাদের সময় দিতে পারেন না।আজকে ছুটির দিন হওয়ায় নিজের দুই সন্তান ও ভাইপো ভাতিজিকে নিয়ে বের হয়েছেন।
মিষ্টি জানায় বাবা মা এর সাথে ঘুরতে বের হয়েছে। খুব ভালো লাগছে তার।ছোট্ট মিষ্টির মিষ্টিমুখের হাসি জানান দিলো কতটা খুশি হয়েছে সে!
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।