।।আব্বাস উদ্দিন।।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার অরুয়াইল,পাকশিমূল,চুন্টা এবং পানিশ্বর এই ৪ ইউনিয়ন এর আঞ্চলিক ঐক্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পানিশ্বর ইউনিয়ন বি এন পির সভাপতি মোবারক আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পির সাবেক যুগ্ন আহবায়ক ও বি এন পির প্রবীন নেতা শিল্পপতি আখতার হোসেন।
মতবিনিময় সভায় শত শত নেতা কর্মিসহ সরাইল উপজেলা বি এন পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মি উপস্থিত হয়ে আঞ্চলিক ঐক্যের পক্ষে মত প্রকাশ করে বলেন ধানের শীষ যার হাতে থাকবে আমরা তার সাথেই থাকব। উড়ে এসে জুড়ে বসলে আমরা তার সাথে নেই।
প্রধান অতিথি জনাব আক্তার হোসেন বলেন ''আমরা যে যেভাবেই থাকিনা কেন আমাদের মূল উদ্দেশ্য হলো জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমাদের মূল উদ্দেশ্য।''
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।