।।ইকবাল বাহার,অর্থনীতি সারাদিন।।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে কোম্পানি রেজিস্ট্রেশনের বিস্তারিত বিবরণ দিয়েছেন ইকবাল বাহার।অর্থাৎ একটি কোম্পানির রেজিস্ট্রেশন করতে আপনাকে কি কি কাগজপত্র জোগাড় করতে হবে ও কোথা থেকে করবেন তার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এছাড়া যে কোনো সহযোগিতার জন্য নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করতে পারেন।
একটা কোম্পানি বা অফিস করতে যা লাগবে-
১। শুরুতেই আপনার প্রতিষ্ঠানের একটা সুন্দর ও ইউনিক একটা নাম লাগবে, যে নাম টা সবার মুখে মুখে উচ্চারিত হবে।
২। ঐ নাম টা রেজিস্টার্ড অব জয়েন্ট স্টক (RJSC) থেকে Name Clearance করে নিতে হবে।
৩। একটা দলিল তৈরি করতে হবে পার্টনারশিপ/প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করার জন্য, যেখানে সবাই সম্মত হয়ে স্বাক্ষর করবেন।
৪। এই দলিলটি রেজিস্টার্ড অব জয়েন্ট স্টক (RJSC) থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৫। তবে প্রপ্রাইটাশিপ বা এক মালিকানার ক্ষেত্রে শুধু ট্রেড লাইসেন্স করেই ব্যবসা শুরু করা যাবে।
৬। আপনার প্রতিষ্ঠানের একটা ঠিকানা লাগবে যা ভাড়ায় অথবা নিজের বিল্ডিং হতে পারে।
৭। কোম্পানি রেজিস্ট্রেশন দলিল ও অফিস ভাড়ার দলিল সহ ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
৭। আপনার কোম্পানির ব্রান্ডিং এর জন্য একটা সুন্দর লোগো লাগবে।
৮। আপনার প্রতিষ্ঠানের ডোমেইন নেইম, ইমেল এড্রেস ও কন্টাক্ট নাম্বার লাগবে।
৯। VAT/BIN ও TIN নিতে হবে
১০। IRC লাগবে যদি আপনি Import করতে চান
১১। ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে
১২। কোম্পানির ওয়েব সাইট, ফেসবুক পেইজ, ইন্সটাগ্রাম,টুইটার
১৩। অফিস সেট আপ ও প্রয়োজনীয় কর্মী নিয়োগ
আপনারা যেই বিজনেসই করুন না কেন, ওটাকে ই-কমার্স/এফ-কমার্স এ নিয়ে আসবেন। তাতে আপনাদের পণ্যের বাজার বাড়বে ও অর্ডার বাড়বে। ছড়িয়ে দিতে পারবেন সারা বাংলাদেশে। এমনকি দেশের বাইরেও।
কারণ এখন আপনি আর একা নন, আপনাকে সাহায্য করার জন্য বা আপনার সাথে বিজনেস করার জন্য সারা বাংলাদেশে ও দেশের বাইরে আমাদের প্লাটফর্মের লাখো আপনার বন্ধু আছে।
এই বন্ধুত্বের সুত্র একটাই - বিশ্বাস করা ও বিশ্বাস রাখা এবং সচ্ছতা। যা আপনাদের সবার আছে। নিজের আপাত ক্ষতি হলেও কমিটমেন্ট রাখতেই হবে, শেষ পর্যন্ত আপনিই জিতবেন।
এবং একটা সময় আসবে, যখন শুধুমাত্র "নিজের বলার মত একটা গল্প" এর সাথে থাকার জন্য সমাজে আপনার একটা আলাদা ইমেজ ও পরিচিতি তৈরি হবে, কারণ সারা বাংলাদেশ জানবে - এরা সবাই ভালোমানুষ।
-ইকবাল বাহার
নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।