বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

হাসপাতালে কাতরাচ্ছেন এফআই মানিক;পাশে নেই কেউ!

Reporter Name / ৯৪ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক অসংখ্য সুপারস্টার গড়া কারিগর,ঢাকায় চলচ্চিত্রের ব্যবসা সফল
অসংখ্য সিনেমা যার পরিচালনায় নির্মিত হয়েছে।এমনকি অনেক শিল্পী,নায়ক,নায়িকা প্রযোজনা প্রতিষ্ঠান তার গল্পে তার তৈরি করা চরিত্রে অভিনয় করে পেয়েছেন নাম যশ,খ্যাতিও পুরস্কার।আজ হাসপাতালে একাকী কাতরাচ্ছেন সেই কিংবদন্তি চলচ্চিত্রকার এফ আই মানিক।আজ তার পাশে কেউ নেই।

ফুল নেব না অশ্রু নেব,কোটি টাকার কাবিন, চাচ্চু,,স্বপ্নের বাসর,দাদীমা’র মতো তুমুল হিট ছবির নির্মাতা এফ আই মানিক। এরমেধ্য কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে তারকাখ্যাতি পান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা নায়ক শাকিব খান অপু বিশ্বাস।সেই এফ আই মানিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় ছাটফট করছেন অথচ তার পাশে পরিবার-পরিজন,সহকর্মী কেউ নেই।

জানা গেছে,দীর্ঘদিন ধরেই তিনি হার্নিয়ায় আক্রান্ত। অবস্থা গুরুতর হলে এক অনুজের (হৃদয় খান বাদশা) সহযোগিতায় বৃহস্পতিবার (২ অক্টোবর)  সন্ধ্যায় ভর্তি হন রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে। পরে ওই অনুজ মানিকের পরিবার ও ভাইবোনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।পরবর্তীতে পরিচালক সমিতির সঙ্গে কথা হলেও বিষয়টি পারিবারিক সিদ্ধান্তের বিষয় এমনটাই জানিয়েছেন তারা। 


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর