বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ঘরে বসেই জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি বদলাতে পারবেন

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

।।আজ সারাদিন নিউজ।।

আপনার জাতীয় পরিচয়পত্র(এনআইডি)কার্ডের ছবি অসুন্দর বা অস্পষ্ট? ছবিটি নতুন করে আপলোড করার প্রয়োজন অনুভব করছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে এনআইডির ছবি পরিবর্তন করতে পারবেন।শুধু ছবি নয়,চাইলেই এনআইডির অন্য পুরোনো তথ্যও হালনাগাদ করা যাবে

এনআইডির ছবি ও তথ্য পরিবর্তনের অনলাইন পদ্ধতিঃ

জাতীয় পরিচয়পত্রের ছবি বা তথ্য হালনাগাদ করতে প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/registration এ যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজারে ‘This Connection is Untrusted’ লেখা আসতে পারে। সেক্ষেত্রে I Understand the Risks → Add Exception → Confirm Security Exception এ ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে।
এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আপনার এনআইডি কার্ডের তথ্য এবং মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড ব্যবহার করে লগইন করতে হবে।

রেজিস্ট্রেশন ধাপসমূহ

১.প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন করুন।
২.মোবাইল নম্বরে পাওয়া এক্টিভেশন কোড দিয়ে লগইন করুন।
৩.তথ্য পরিবর্তনের ফর্ম পূরণ করে প্রিন্ট করুন।
৪.প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে স্ক্যান কপি আপলোড করুন।
৫.প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান করে অনলাইনে জমা দিন।
৬.‘রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ অপশনে ক্লিক করুন।

ফর্ম পূরণে প্রয়োজনীয় তথ্য: এনআইডি নম্বর (১৩ সংখ্যার হলে জন্মসালসহ লিখতে হবে, যেমনঃ ১৯৮৯১২৭৪৫৬৭৮৯১০০০), জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা (ভোটার হবার সময় যা দিয়েছিলেন), পাসওয়ার্ড (৮ অক্ষরের, বড় হাতের অক্ষর ও সংখ্যা মিলিয়ে; উদাহরণ- NIDhelp2020), ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক। রেজিস্ট্রেশনের পরে মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যা নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে। কোড না এলে ‘পুনরায় কোড পাঠান (SMS)’ অপশনে ক্লিক করুন।
সফল রেজিস্ট্রেশনের পর লগইন অপশন আসবে। লগইন করতে হবে এনআইডি নম্বর, জন্মতারিখ, পাসওয়ার্ড এবং মোবাইল/ইমেইলের মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোড দিয়ে।
ফর্ম পূরণে জন্য লগইনের পর নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত আপনার সকল তথ্য দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী যেকোনো তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ছবি পরিবর্তনও করতে পারবেন। এই পুরো অনলাইন প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আনুমানিক ৩০ মিনিট।

সূত্র: টেকটিউনস


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর