বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সাবেক মন্ত্রী নূরুল মজিদকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা হচ্ছে:কারা কর্তৃপক্ষ

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

।।আজ সারাদিন রিপোর্ট।।

সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের (৭৫) একটি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কারা অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটি কোনোভাবেই হুমায়ূনের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার প্রতি অনুরোধ— দায়িত্বশীল নাগরিক ও মাধ্যম হিসেবে মৃত একজন ব্যক্তিকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকুন।
কারা অধিদফতর আরও জানায়, অসুস্থতার কারণে কারাবন্দি অবস্থায় সাবেক এই মন্ত্রীকে একাধিকবার যথাযথ নিয়মে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্দিদের মানবিক মর্যাদা রক্ষায় জেল কর্তৃপক্ষ সর্বদা দায়িত্বশীল এবং হুমায়ূনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।

সম্প্রতি হাতকড়া হাতে হাসপাতালের শয্যায় শায়িত একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি আওয়ামী লীগ আমলের শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুনের উল্লেখ করেই অনেকেই শেয়ার করেছেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর