বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরের জিয়ানগরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

জেলা প্রতিনিধি, পিরোজপুর:

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোষেরহাট স্কুল মাঠে ৪ নম্বর জিয়ানগর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎তিনি তার বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ঘোষিত ৩১ দফা এখন সময়ের দাবি। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ আন্দোলন সফল হবে না। তাই আমাদের ৩১ দফা সফল করতে হবে।

‎সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হাওলাদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজীদ হাসান শাওন,জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাসুদ হাওলাদার,জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও মাস্তান হাফিজ, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ প্রমুখ।

‎সভায় বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর