প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা উদযাপন পরিষদের উদ্বেগ প্রকাশ
।।মুমিনুল ইসলাম।।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের কিছু প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
এক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুই সংগঠন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।এ নিয়ে ভুল-বোঝাবুঝির কোনো অবকাশ নেই।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড.তাপস চন্দ্র পাল একটি যৌথ বিবৃতি দিয়েছেন।বিবৃতিতে জানান,
“সারাদেশে যখন বিপুল উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব আয়োজিত হয়েছে, পূজা বেড়েছে এবং সরকার ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনী নজিরবিহীন সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তার মধ্যে এ ধরনের ঘটনা বিষ্ময়জনক!এমনকি দুর্ভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন।”
তারা আরও বলেন,এর নেপথ্যে যাই থাকুক বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ঐক্য কেউ বিনষ্ট করতে পারবে না।
উল্লেখ্য পূজা কমিটিগুলোকে অধিকতর সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন নেতারা












