সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

আমি ছেলেদের প্রথমে গালি শিখিয়েছি:আসিফ আকবর

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

।।বিনোদন ডেস্ক।।

বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর সংগীতাঙ্গনে একটি বহুল আলোচিত জনপ্রিয় নাম।ক্যাসেট-সিডির যুগে অডিও ও শ্রোতা এ দুই রাজ্যে রাজত্ব করা আসিফ আকবর এখনও বেশ দাপুটে।
তিনি তার মতো করেই গান প্রকাশ করে চলছেন।তৈরি করেছেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘দি এ টিম’ যেখানে তার গাওয়া গানের অডিও-ভিডিও সবই পাওয়া যায়।
এক সময় রাজনীতিতেও সরব ছিলেন আসিফ আকবর।হঠাৎ করে কিছুদিনের জন্য রাজনীতি ও সংগীত জগত থেকে অভিমানে নিজেকে লুকিয়ে রেখেছিলেন তিনি।কিন্তু সময় ও তার শ্রোতাদের ভালোবাসা তাকে আবার ফিরিয়ে এনেছে।

বেশ কয়েক বছর ধরে আসিফ আকবর বিভিন্ন সময়ে রাজনীতি ও সংস্কৃতি নিয়ে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের প্রকাশ করে আসছেন।সেটা গান হোক বা কোন বিবৃতি বা ব্যক্তিগত ইন্টারভিউ সব ক্ষেত্রেই তার কথা কিছু চাপা ক্ষোভের প্রকাশ করতো।

রাজনীতি সংস্কৃতির পাশাপাশি আসিফ আকবর একজন দেশপ্রেমিক ও জনবান্ধব মানুষ যা তার এলাকায় গিয়ে সাধারণ মানুষের মুখ থেকে শোনা গেছে।

তিনি ইতোমধ্যে আরো একটি আগুন বাক্য প্রকাশ করেছেন আর তা হলো আসিফ আকবর তার ছেলেদেরকে প্রথমে গালি শিখিয়েছেন।

সম্প্রতি ১৭ বছর পর আমেরিকায় সংগীত সফরে যুক্তরাষ্ট্রে যান আসিফ ও তার দল ‘দি এ টিম’। সেখানে প্রবাসী বাংলাদেশীদের গানের সুরে মাতিয়েছেন তিনি।
নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ে নিজের ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন আসিফ। সাক্ষাৎকারে ঢালিউডের আলোচিত সমালোচিত অভিনেতা জায়েদের এক প্রশ্নের জবাবে আসিফ বলেন,‘আমি খুব সাংগঠনিক একজন মানুষ। মানুষ মনে করেন আমি মেজাজি, উশৃঙ্খল, পাগল টাইপের। কিন্তু আমি খুব সাংগঠনিক।
কিন্তু অধিকাংশ সময় মানুষ আমাকে বা আমার কথাগুলো না বুঝে আন্দাজে আমাকে গালিগালাজ করে।দেখুন যারা গালিগালাজ করে সে গালিটা কিন্তু তারা নিজেরাই শোনে।আমার কথায় ভুল হলে আমি সাথে সাথে সে ভুলটা সংশোধনের চেষ্টা করি,দুঃখ প্রকাশ করি, ক্ষমা চেয়ে নেই।
কারণ, এখন তো আগের দিন নেই, যে ভুলগুলো মুছে যাবে। এখন তো সব রেকর্ডেড। এটা হাজার হাজার বছর থাকবে। সুতরাং এখন ভুল করলে যতদ্রুত সম্ভাব সংশোধন করে ফেলা উচিত। আমি এটা করি। তারপরও যেগুলো নিয়ে কথা বার্তা হয় এগুলো হয়তো আমি তাঁদের বুঝাতে পারি না।’

যতক্ষণ সে আমার কথাগুলো বুঝে না ততক্ষণ সে আমাকে গালি দেয়। গালি দিলে তারই গুনা হয়।
গালিতো আমিও দেই।গালি দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে অভিজ্ঞ লোক বাংলাদেশে আছে বলে মনে হয় না।গালাগালিতে আমিও যথেষ্ট পরিমাণ ভালো।আমি আমার ছেলেদেরকে প্রথমে আমি গালি শিখিয়েছি। কারণ বাংলাদেশে চলতে হলে গালি লাগে।’


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর