বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৯ কোটি: ইসি তাহমিদা

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

।।শাহনাজ পারভীন।।

নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেছেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে এক সংলাপে তিনি এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

তাহমিদা আহমদ বলেন,জনসংখ্যা নিয়ে বিবিএসের ডেটা প্রশ্নবিদ্ধ। একবার তারা যেটা প্রকাশ করল, পরে আবার সেটা কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে।

আমরা যে ভোটার তালিকা করলাম বাড়ি বাড়ি গিয়ে, সেখান থেকে তথ্যটা পেয়েছি। এটা একদম ঠিক তথ্য। আমাদের লোকসংখ্যা হলো ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ বাইরে, প্রবাসী যেটাকে বলা হয়। শুধু ঢাকায় রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ যোগ করেন তাহমিদা।

জানা যায়, আজ দুপুর আড়াইটায় শুরু হয়ে বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে নির্বাচন কমিশনের এই সংলাপ
বিকাল ৫টা’য় শেষ হয়।

উল্লেখ্য নির্বাচন ও গণমাধ্যমের নীতিমালা তৈরি, নির্বাচনকে স্বচ্ছ করতে গণমাধ্যমকর্মী বা ক্যামেরার উপস্থিতি বৃদ্ধিসহ কমিশনের পরিকল্পনার বাইরেও নির্বাচনের সময় যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দেন শিক্ষাবিদরা।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর