সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

অর্থসচিবকে অপসারণের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

।।অনলাইন ডেস্ক।।
অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ বিভিন্ন দাবিতে সরকারি কর্মচারীদের একাংশ বিক্ষোভ করেছেন।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে কর্মরত কয়েকজন কর্মচারী মিছিল শুরু করেন। এ সময় তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো হলো—

হাইকোর্টের আদেশ স্থগিতই থাকবে, ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই

১. যৌক্তিক দাবি-দাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগে অর্থ বিভাগের সচিব ও কয়েকজন কর্মকর্তার অপসারণ।
নভেম্বরের মধ্যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন।

৩. ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদনাম পরিবর্তন।

উল্লেখ্য সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোঃ বাদিউল কবীর গণমাধ্যমকে জানান,তারা চান তাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক। এ জন্য কর্মচারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এর আগে চলতি বছরের জুন মাসে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা কয়েক দিন বিক্ষোভ করেন। পরে সরকার ওই অধ্যাদেশ সংশোধন করে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর