বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের চতুর্থ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর, ২৬ সেপ্টেম্বর ২০২৫ দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় পরিচালিত “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি”র অংশ হিসেবে পিরোজপুর জেলায় চতুর্থ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেলার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শনে আসেন যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের প্রতিনিধি।

উপস্থিত ছিলেন—শাহ মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী পরিচালক (প্রশাসন), যুব উন্নয়ন অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা।মোঃ মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ), যুব উন্নয়ন অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা।মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয়, পিরোজপুর।মোঃ আব্দুল হাই মল্লিক, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুর।মোহাম্মদ মাহিন খান, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, পিরোজপুর শাখা।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে কর্মকর্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশের শিক্ষিত যুবসমাজকে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে দক্ষ করে তোলা হচ্ছে, যা ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত করবে। তাঁরা আরও জানান, সরকারের এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করছে।

স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা সফলভাবে লিখিত পরীক্ষা সম্পন্ন করেছে। পরবর্তীতে ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচিতরা চূড়ান্ত ধাপে প্রশিক্ষণের আওতায় আসবে।

সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষা পিরোজপুরসহ সারাদেশে ফ্রিল্যান্সিং ভিত্তিক কর্মসংস্থান তৈরির চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে বলে সংশ্লিষ্টরা অভিমত ব্যক্ত করেছেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর