বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

কবি রেজাউদ্দিন স্টালিন:স্বাগতম হে মহাবিপ্লবী

Reporter Name / ৩০৭ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আদিল সাদ<সাহিত্যের অন্যতম একটি স্তম্ভ বাংলা কবিতা।বাংলা কবিতার ইতিহাসে যদি কোনো বিপ্লবী নাম উচ্চারণ করতে হয়, নিঃসন্দেহে রেজাউদ্দিন স্টালিন সবার আগে আসবেন। কবিতা তার কাছে কেবল শিল্প বা সাহিত্যের অংশ নয়—এটি জীবন, সংগ্রাম, মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার শপথ। সীমাবদ্ধতার দেয়াল ভেঙে তিনি বাংলার মাটি, মানুষ ও সংস্কৃতিকে নিজের কলমে ধারণ করেছেন। তিনি নক্ষত্রলোকের কবি নন, তিনি বাংলার মানুষের কবি—মাটির কণ্ঠস্বর, জীবনের অনন্ত সঙ্গীত।
রাষ্ট্র যখন গুণী মানুষকে তার যোগ্য মর্যাদা দেয়,তা কেবল ব্যক্তিকে নয়,সাহিত্যকেও সম্মানিত করে।
সম্মানিত করে দেশপ্রেমিক মানুষকে।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে রেজাউদ্দিন স্টালিনের নিয়োগ নিঃসন্দেহে বাংলা সাহিত্য ও সংস্কৃতি তথা দেশের শিল্পের জন্য এক মহৎ অর্জন।

তার হাত ধরেই বাংলা কবিতা নতুন মাত্রা পেয়েছে। কেবল দেশেই নয়, তিনি কবিতাকে পৌঁছে দিয়েছেন বিশ্বের নানা প্রান্তে। তার রচিত কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, হিন্দি, উর্দু, রুশ, জার্মান, ফরাসি, চীনা, জাপানি সহ বহু ভাষায়। মুক্তিকামী বাঙালি চেতনার যোদ্ধা হিসেবেই তিনি বিশ্বপাঠকের কাছে পরিচিত।

১৯৬২ সালের ২২শে নভেম্বর যশোরে জন্ম নেওয়া রেজাউদ্দিন স্টালিন শৈশব থেকেই কবিতা লিখতে শুরু করেন। মাত্র আট বছর বয়সে তার প্রথম কবিতা “শপথ” প্রকাশিত হয় শতদল পত্রিকায়। এরপর থেকে কবিতাই হয়ে ওঠে তার জীবন। প্রথম কাব্যগ্রন্থ “ফিরিনি অবাধ্য আমি” প্রকাশের পর থেকে তিনি লিখেছেন ৪৫টিরও বেশি কাব্যগ্রন্থ। এর মধ্যে “আর্শীবাদ করি আমার দুঃসময়কে”, “আঙ্গুলের জন্য দ্বৈরথ”, “হিংস্র নৈশ্য ভোজ”, “সব জন্মে শত্রু ছিল যে” এবং সাম্প্রতিক “তদন্ত রিপোর্ট” বিশেষভাবে উল্লেখযোগ্য।

কেবল কবিতাতেই নয়, প্রবন্ধ (“রবীন্দ্রনাথ আরোগ্য”), ছড়া (“হাঁটতে থাকো”), উপন্যাস (“সম্পর্কেরা ভাঙ্গে”) এবং আবৃত্তি সিডি (“আবার একদিন বৃষ্টি হবে”)—সব ক্ষেত্রেই তিনি রেখেছেন তার সৃজনশীলতার স্বাক্ষর। নজরুল গবেষক হিসেবেও তিনি সম্মান কুড়িয়েছেন।

২০০৫ সালে কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি লাভ করেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার। আধুনিক বাংলা কবিতার রূপান্তরে যে কবিদের অবদান সর্বাধিক, রেজাউদ্দিন স্টালিন নিঃসন্দেহে তাদের শীর্ষ সারিতে।

কবিরা কখনো বেঈমান হয় না। তারা হয় নিঃস্বার্থ, সত্য ও বিপ্লবের যাত্রী। রেজাউদ্দিন স্টালিন সেই যাত্রারই এক উজ্জ্বল মহাতারকা। যুগে যুগে হয়তো অনেক কবি আসবেন, কিন্তু তার মতো সাহসী, বিপ্লবী এবং অনন্য কবি আর সহজে জন্ম নেবেন না।

আমাদের কবিতার অলংকার,বিপ্লবী কবি রেজাউদ্দিন স্টালিন কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

লেখক-কলাম লেখক, সাংবাদিক, প্রকৌশলী,কবি ও প্রকাশক।
সাহিত্য সম্পাদক আজ সারাদিন


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর