সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বিএফআইইউর প্রধান কর্মকর্তা নিয়োগে পাঁচ সদস্যের কমিটি গঠন

Reporter Name / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

।।অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)-এর প্রধান কর্মকর্তা নিয়োগের সুপারিশের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদস্যের সমন্বয় বাছাই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহীউদ্দীন, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর