।।আজ সারাদিন ডেস্ক।।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ মোজাম্মেল হককে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় গুলশান-১ এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ মোজাম্মেল হক (৬৭) কে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।
গুলশান থানা সূত্রে জানা যায়, মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। এছাড়া তার কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দলীয় লোকজনের নিকট প্রচারের তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সূত্র ও ছবি-ডিএমপি
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।