আজ ২৫ সেপ্টেম্বর।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সমর দাসের ২৪ তম প্রয়াণ দিবস।
"পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল"
জোয়ার এসেছে....
"তারা এ দেশের সবুজ ধানের শীষে"
"কত যে ধীরে বহে মেঘনা" কালজয়ী এমন অসংখ্য গানের সুর স্রষ্টা সমর দাস। উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও সুরের, আমাদের জাতীয় সংগীতে এখনো আমরা যে নেপথ্য বাদ্যযন্ত্রের ব্যাবহারে শুনি, তাঁর সংগীত পরিচালক (Music Composer) সমর দাস। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাঁর অবদান চির স্মরণীয়। কালের কিংবদন্তি এই মহাপুরুষ এ জাতির জন্য নিজেকে উজাড় করে দিয়ে গেছেন ।সমর দাস ভূষিত হয়েছেন "একুশে পদক", "স্বাধীনতা পদক" সহ অনেক সম্মাননায়। ২০০১ সালের এই দিনে তিনি এহলোকের মায়া ত্যাগ করে প্রয়াত হন। সমর দাসের প্রতি এ দেশের মানুষের শ্রদ্ধা চিরদিনই অম্লান থাকবে বলে আশা করছি।
-আজ সারাদিন পরিবার
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।