সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

গজারিয়ায় বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা ও কার্যালয় ভাঙচুর- আহত ২০

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

।।আজ সারাদিন ডেস্ক।।

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার,(২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকিচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা ছাত্র হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান ও নাজমুলের নেতৃত্বে হঠাৎই যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয়। একই সঙ্গে বিএনপির ওয়ার্ড কার্যালয়ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানান বিএনপি মিডিয়া সেল।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর