

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী'র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুআ মাহফিলে ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।বুধবার(২৪ সেপ্টেম্বর) আয়োজিত স্মরণ সভায় আবেগাপ্লুত স্মৃতিচারণ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক
মুরসালিন নোমানী।

অনুষ্ঠানে দেশবরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজী'র সংগ্রামী জীবন,সংবাদ মাধ্যম ও সাংবাদিকতায় তার অসামান্য অবদান কখনো সাংবাদিক মহল ও জাতি ভূলবে না বলে ব্যক্ত করেন বক্তারা।
ডিআরইউ'র সাবেক সভাপতি নোমানি বলেন-সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আমৃত্যু কাজ করেছেন সাংবাদিক বান্ধব গণমাধ্যমের অকুতোভয় সৈনিক রুহুল আমিন গাজী।ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্মরণ সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।