বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ড.ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন : পিনাকী

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

।।অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ড.ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের উদ্দেশে বাজে স্লোগান দেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে এবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

ফেসবুক পোস্টে পিনাকী বলেন,‘প্রফেসর ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন।লিখে রাখতে পারেন।’

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।

এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

আখতার হোসনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।

জানা গেছে, আটক ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি যুবলীগকর্মী বলে জানিয়েছে নিউইয়র্ক আওয়ামী লীগের একাধিক সূত্র। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে আটক করে।বুধবার তাকে আদালতে নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর