সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পিরোজপুর ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৫ জন প্রার্থী

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি :

বৃস্পতিবার (১৮ সেপ্টেম্বর ), বিকাল ০৩:৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়।

পুলিশ সুপার পিরোজপুর এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, জুন-২০২৫ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট ১৫ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়।

এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী অনেকে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উর্ত্তীণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সহিত দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহবান জানান।

এ সময় পুলিশ হেডকেয়ার্টার্স, ঢাকা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সদস্যসহ পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর