বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

জীবনের শেষ সময় যেন হয় সম্মানে পূর্ণ-অপমানের না

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

।।মহিমা ইসলাম।।

একটা সময় ছিল, যখন সিংহটাই ছিল জঙ্গলের ক্ষমতাধর অকুতোভয় রাজা। তার এক গর্জনে কেঁপে উঠত গোটা বন। হরিণ, শূকর, এমনকি হায়নারাও পালাত দিগ্বিদিক। এক থাবায় ধরত শিকার, আর চোখের চাহনিতেই বদলে যেত বনের শৃঙ্খলা।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলায় জীবন।

বয়স হয়েছে রাজা সিংহের। শরীরে আগের জোর নেই। দাঁত ভাঙা, চোয়ালে জোর নেই, চোখের আলো ঝাপসা হয়েছে। এখন সে আর শিকার করতে পারে না। দৌড়ানোর শক্তি কমে গিয়েছে। কেবল নদীর ধারে পড়ে থাকা মৃ*তদেহে ভাগ বসায়, কখনো বা বসে থাকে, কেউ কিছু ফেলে গেলে খাবে বলে।
রাজা সিংহের এই দুর্বলতা দেখে সাহস পেল হায়নার দল।

যারা একসময় দূরে দাঁড়িয়ে কাঁপত, তারাই আজ সামনে এসে দাঁড়ায় বুক ফুলিয়ে। বনের রাজা সিংহকে ঘিরে ধরে তারা। কটূ হাসি, হিংস্র চোখ, দাঁতের খচখচ শব্দে ভারি হয়ে উঠল বাতাস।

সিংহটা গর্জন করতে চাইল, কিন্তু গলায় আর আগের সে সুর নেই। থাবা তুলল, কিন্তু শরীর তার কথা শুনল না।

অবশেষে হায়নার দল একযোগে ঝাঁ”পিয়ে পড়ল। কা’মড়ে কা’মড়ে ছিঁ*ড়ে নিতে থাকল সেই রাজকীয় শরীর—যেটা একসময় ছিল জঙ্গলের গর্ব, অ’হংকা’র।

সিংহটা কাতর চোখে তাকিয়ে রইল আকাশের দিকে। যে আকাশ একসময় তার গর্জনে কেঁপে উঠত, আজ তা নীরব দর্শক মাত্র।

র*ক্তে ভেজা মাটিতে নিঃশব্দে মিলিয়ে গেল এক রাজত্বের শেষ অধ্যায়।

(জীবনের শেষ সময় যেন হয় সম্মানে পূর্ণ—অপমানে নয়।
তাই যতদিন ক্ষমতা আছে, দম্ভ নয়—মানুষ হয়ে ওঠো।
কারণ শক্তি সারাজীবন থাকবে না, কিন্তু তোমার রেখে যাওয়া সুনাম—সেটাই বেঁচে থাকবে চিরকাল।)


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর