পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ঐতিহ্যবাহী তেজদাসকাঠী কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং তাদের শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলে সমাজ ও দেশের কল্যাণে কাজ করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।
নবীন বরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষক, শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন স্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।