পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর পৃষ্ঠপোষকতায় রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ পিরোজপুর জেলা স্টেডিয়ামে দুপুর তিনটায় তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর শুভ উদ্ভোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের,বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী,বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন,বিএনপি নেতা সাইদুল ইসলাম কিসমত প্রমুখ।
সভাপতিত্ব করেন,জেলা ক্রীড়া অফিসার ও পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হুসাইন আহমাদ,সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মোঃ লিটন খান।
পিরোজপুর জেলা ফুটবল দল বনাম বাগেরহাট জেলা ফুটবল দল উদ্ভোধনী ম্যাচে অংশগ্রহণ করে।
ম্যাচটি গোলশূন্য ড্র হয়।ম্যাচটিতে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন পিরোজপুর জেলা দলের খেলোয়াড় আম্মার।
ধারাভাষ্যকার হিসেবে ছিলেন পিরোজপুর এর স্বনামধন্য ধারাভাষ্যকার আবুল হাসনাত রিপন ও এম এ জলিল।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।