বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

দুর্গাপূজায় স্কুল-কলেজে মিলতে পারে টানা ১২ দিনের ছুটি

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

।।নিজস্ব প্রতিবেদক।।
আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের স্কুল-কলেজ সমুহে টানা ১২ দিনের ছুটি মিলতে পারে। চলতি বছরের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত এ ছুটি থাকার কথা রয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য একটানা দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) থাকায় শিক্ষার্থীরা কার্যত দু’দিন বাড়তি ছুটি পাচ্ছেন। এভাবে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ৭ অক্টোবর পর্যন্ত স্কুল-কলেজগুলো বন্ধ থাকবে।

এ সময় ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা পড়েছে। লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে ধরা হলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তা কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব প্রতিষ্ঠানকে এ সময়সূচি মেনে চলতে হবে। সে অনুযায়ী টানা ছুটির বিষয়টি কার্যকর হওয়ার সম্ভাবনাই বেশি৷

এ সময় ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা পড়েছে। লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে ধরা হলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তা কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব প্রতিষ্ঠানকে এ সময়সূচি মেনে চলতে হবে।এক্ষেত্রে টানা ছুটির বিষয়টি কার্যকর হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছ৷


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর