
বরিশাল-ঝালকাঠি মহাসড়কের, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার শিকার। রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত এই রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পথ বেছে নেয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। তারা রাস্তার বেহাল দশার চিত্র তুলে ধরে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ কর্মসূচিতে অংশ নেন এবং রাস্তা সংস্কারের আশ্বাস দেন। মানববন্ধন আজ সকাল ৯:টা থেকে দুপুর ১২: টা পর্যন্ত তিন ঘন্টা স্থায়ী ছিলো। এর কারণে রাস্তায় যান চলাচল যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। এলাকাবাসীর এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। এ বিষয়ে নলছিটির উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, মুটো ফোনে বলেন, এটি মূলত এলজিইডির আওতাভুক্ত প্রকল্প।এই রাস্তার কোন কাজ উপজেলা পরিষদের করার সুযোগ নেই। ওখানকার ভুক্তভোগীরা আমার কাছে এ বিষয়ে এসেছিল,এসে তারা এলজিইডির ইঞ্জিনিয়ার বরাবর একটি লিখিত আবেদনপত্র রেখে গেছে আমরা তা গ্রহণ করেছি।প্রকল্প চালু হলে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।