বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

প্রবাসীর দিকে বন্দুক তাক, সামনে দাঁড়ালেন স্ত্রী

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাদিপুর ইউনিয়নের আমগাঁওয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমগাঁওয়ের প্রবাসী তাঁর বাড়ির পাশের পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তাঁর লোকজন প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় আজ দুপুরে শাহজাহানের নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ ১০-১২ জন তাঁকে মারধর করেন। একপর্যায়ে শাহজাহান বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেন। এ সময় তাঁর স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাঁকে পিটিয়ে আহত করা হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া বলেন, পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলছিল। বাধা দিতে গিয়ে আমি মারধরের শিকার হয়েছি। আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় কেড়ে নেয়। সেটা ফিরিয়ে আনার সময় ছবি তুলে অপপ্রচার করছে।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর